1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মুন্সীগঞ্জে ২০ লাখ টাকার জাটকা জব্দ

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত
munsigang-fish-16000
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৯০০ কেজি জাটকা জব্দ করেছে। জব্দকৃত জাটকার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৩০ হাজার টাকা।

রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে উত্তর পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা ২ হাজার ৯০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় বাসের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জাটকা নিধন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর