1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মুন্সীগঞ্জ ১ আসন: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইঞ্জি: আলহাজ্ব কে এম আতিকুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
liton_15096
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

আজ রবিবার (২১ শে ডিসেম্বর ) বিকেল মুন্সীগঞ্জ ১ আসন (সিরাজদিখান–শ্রীনগর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিন উদ্দিনের কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় মুন্সীগঞ্জ ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব হানিফ শেখ ,পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সাদিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব মাকসুদুর রহমান খান
উপস্থিত ছিলেন ।

উক্ত সময় আরো উপস্থিত ছিলেন প্রচার সমন্বয়কারী (১) মোঃ শামীম হোসেন, প্রচার সমন্বয়কারী(২ )মোঃ আব্দুল ওয়াহিদ, অর্থ সমন্বয়কারী মোঃ রাজা মিয়া, শ্রীনগর মিডিয়া সমন্বয়কারী হাফেজ হাফিজুর রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–১ আসনের জনগণ উন্নয়ন, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর