1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত
munsigang-14914
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

আজ আজ (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ ঘটিকার সময় মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে মাওয়া বাজার থেকে টঙ্গীবাড়ী যশলং পর্যন্ত বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

এতে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) থেকে শুরু হয়ে লৌহজং ও টংগীবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়িতে যশলং ইউনিয়নের (বাঘিয়া বাজার)
গিয়ে সমাপ্ত হয়।

শোডাউন শেষে সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন “আজকের এই মোটর শোডাউন ও জনসমাগম প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ি) আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হতে পারলে ভবিষ্যতে শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ গঠন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই মোটর শোডাউনের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় জোরদার করা এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর