1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আদালতের রায়-ডিক্রি পেলেও জমির দখল পাচ্ছে না মালিক! শারদীয় দুর্গা উৎসবে খুলনার ৮ জেলায় এসআরবি’র তিন স্তরে নিরাপত্তা সৈয়দপুরে ৮৮ মন্ডপে নিরাপত্তায় ৫৬২ জন আনসার, মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ ১৯ শয্যায় বন্দি ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা পেতে দুর্ভোগে কয়রার মানুষ পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার অভিযোগে আটক ৯ পাইকগাছার দেলুটিতে প্রধান শিক্ষকের বসতঘরে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষতিসাধন পাইকগাছায় স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা! খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি কপিলমুনি সেজেছে ভিন্ন রুপে পাইকগাছায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

মুন্সীগঞ্জ- ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের বিশাল জনসভা

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত
munsigang-15643
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে মুন্সীগঞ্জ- ৩ (সদর ও গজারিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো: মহিউদ্দিন বলেছেন, ফুটবল প্রতীকের সমর্থকদের ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ নেই, হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা আমার পক্ষে নির্বাচনের জন্য মাঠে নেমেছে, তাই আপনাকে বলতে চাই নেতার চেয়ে জনগণই বড়।

তিনি স্থানীয় প্রশাসনকে দৃষ্টি রেখে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার জন্য অনুরোধ করছি। আপনারা কোনো কারণে কাউকে ভয় পাবেন না। যদি নিরপেক্ষ না থাকেন তাহলে জনগণ আপনাদের বিন্দু পরিমাণের ছাড় দেবেনা। পরে তিনি নিজের প্রতীকে ফুটবলের জন্য ভোট প্রার্থনা করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এই নির্বাচনী বিশাল জনসভামঞ্চে স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিন তার বক্তব্যে এসব কথা বলেন।

এদিকে ফুটবল প্রতীকের প্রার্থী মো: মহিউদ্দিনের সমর্থনে তার সমর্থক ও নেতাকর্মীরা নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই মিরকাদিম ও মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওর্য়াড ও আশপাশের ৭টি ইউনিয়ন রামপাল, বজ্রযোগিনী, চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, শিলই, বাংলাবাজার থেকে শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের পর মিছিল নিয়ে মহিউদ্দিন ভাইয়ের মার্কা ফুটবল, ফুটবল, ‘১২ তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন’ শ্লোগান দিতে দিতে মুখরিত হয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন। ফলে শহরের বাসস্টান্ড মোড় থেকে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জনসভাস্থল হয়ে কাচারি পর্যন্ত এই স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের হাজার হাজার সমর্থকদের উপস্থিতি শহরের প্রতিটি স্থান কানায় কানায় ভরে উঠে। পুরো শহর জুড়ে ফুটবল প্রতীকের সমর্থকদের হাতে হাতে ব্যানার, লিফলেট ও ফুটবলে সয়লাভ হয়ে উঠে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর