1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বৈধ জেলেরা ঘরে, আড়ালে বিষের কারবার–সুন্দরবনে পাস বন্ধের সুযোগ নিচ্ছে কারা? জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগে ক্ষয়ক্ষতিরোধে বৃক্ষরোপণের আহবান মনিরুল হাসান বাপ্পি’র সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ-৩, বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতে সাবেক মেয়র ইরাদত মানুর ঘোষণা

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত
munsigang-15522
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

রোববার বিকেলে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সঙ্গে হাত মিলিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলা দলের নেত্রী রহিমা সিকদার, বিএনপি নেতা বাদশা সিকদার, কাইয়ুম মৃধা, তপন মোল্লাসহ মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এ অবস্থায় সাবেক মেয়র ইরাদত মানুর প্রকাশ্য সমর্থন ঘোষণাকে দলীয় ঐক্য ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নেতারা।

উল্লেখ্য, রতন ও ইরাদত মানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। দীর্ঘদিন পর এই দুই নেতার একসঙ্গে কাজ করার ঘোষণায় মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর