1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুশতাক হত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে যুব জমিয়তের মানববন্ধন 

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত
13144
আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট:


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক, ফেদায়ে জমিয়ত মরহুম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়ততের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
উপজেলা যুব জমিয়তের সভাপতি আবুল হাসানাতের সভাপতিত্বে ও বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় সাধারণ সম্পাদক শোয়াইবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আব্দুল মতিন, ওলিউর রহমান জৈন্তাপুর, সুহাইল আহমদ কোম্পানীগঞ্জ, হোসাইন আহমদ, রফিক আহমদ মহল্লী, কবির আহমদ, মুহিব্বুল্লাহ, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম রেজা, হাসান আহমদ, মাহদী হাসান, রফিক আহমদ, জাকির হোসাইন, জয়নাল আবেদীন ডালিম, আব্দুল করিম দিলদার, মাসুম আল মাহদী, উবায়দুল্লাহ, হাফিজ জামাল উদ্দিন, আবু তালহা তোফায়েল, জাকারিয়া আহমদ, মুহসিন আহমদ, আব্দুল্লাহ মাহফুজ, আবু তালহা, নুরুল ইসলাম, বশির উদ্দিন, আব্দুল্লাহ সালমান, আব্দুল্লাহ হোসাইন, লুকমান হাকিম, হাফিজ সুহাইল, এহসান উল্লাহ, মাহবুবুল আম্বিয়া, আমিনুর রশিদ, আলামিন, মাওলানা ইয়াকুব, কাওসার আমিন, আব্দুল আহাদ, আব্দুল্লাহ শাকুর।
বক্তারা বলেন, ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে পুরো সিলেট বিভাগকে ব্লক করে দেয়া হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার দল কোন সহযোগিতা পায়নি এটা দুঃখজনক নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দুর্ভিসন্ধ্যমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর