1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১

মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে খুলনার ৫ চিকিৎসক গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলনার আরো পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার সদস্যরা। সোমবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী সংস্থা সিআইডির প্রধান কার্যালয়ের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হল, খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. মো ইউনুসজ্জামান খান তারিম (৪০), ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)। তাদের মধ্যে ডা. শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও অন্যরা বেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগী দেখেন।

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এর আগে ৭ জনসহ সর্বোমোট ১২ জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ডা. তারিম চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে জড়িত।

সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে আটক পাঁচ চিকিৎসককে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। বাকিরা জবানবন্দি না দিলে আদালতে রিমান্ড আবেদন করা হবে।পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর