1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত, খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের ডা. ইউনুস খান তারিম আটক

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

খুলনা ব্যুরো::

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. ইউনুস খান তারিম আটক হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার সদস্যরা তাকে খুলনা থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, প্রশ্ন ফাঁসবিষয়ক একটি তদন্তে সিআইডির প্রধান কার্যালয়ের একটি দল খুলনায় আসে। তারা ডা. তারিমকে আটক করে ঢাকায় নিয়ে গেছেন। আটকের সময় খুলনা থানা পুলিশ তাদের সহযোগিতা করে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা নেই।

ডা. তারিম আওয়ামীপস্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে জড়িত। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে। তার পিতার নাম মৃত জামির খান।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডা. ইউনুস খান তারিম মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে ১৬ বছর ধরে জড়িত। তিনি থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা আয় করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, সম্প্রতি সিআইডি প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছে। ডা. তারিমও ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত।

এর আগে ২০১৯ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডা. তারিমকে আটক করেছিল সিআইডি।

(ডা: তারিমকে নিয়ে বিস্তারিত পরে)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর