- উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
নানা আয়োজনে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর ঘোষপাড়ার সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা ২০২৬ উদযাপন হয়েছে।
পূজা উপলক্ষে ২৩ শে জানুয়ারি শুক্রবার সকাল থেকে মন্দিরে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।
এদিন পূজাকে ঘিরে শুক্রবার সকাল থেকে পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সস্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।
তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
এদিকে পূজাকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় পদাবলী কীর্তন ও শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ সরস্বতী পূজায় সার্বিক দায়িত্ব ছিলেন মোবারকপুর ঘোষপাড়ার শান্ত ঘোষ সহ আরো অনেকেই।