1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

যশোরে রিকশাচালককে মারধরের ঘটনায় সেই আইনজীবী আরতি রাণীকে শো’কজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১১৯ বার পঠিত

দীপ্ত নিউজ, নিজস্ব প্রতিবেদক:


যশোরে রিকশাচালককে মারধরের ঘটনায় আইনজীবী আরতি রাণী ঘোষকে শো’কজ করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার (০৯ মে) রাতে সমিতির নির্বাহী কমিটি জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে তাকে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রোববার জেলা জজ আদালতের পাশে আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে বেধড়ক মারপিট করেন। এ সময় পাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করলেও তিনি ক্ষান্ত হননি। ওই রিকশাচালক হাত জোড় করে ক্ষমা প্রার্থনাও করেন। শেষমেষ প্রতক্ষ্যদর্শীরা একাট্টা হয়ে জোরালো অবস্থান নেন। এরপর আরতি রাণী ওই রিকশা চালককে ছেড়ে দেন।

এদিকে, এসব ঘটনার একটি ভিডিও ফুটেজ গত সোমবার (০৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে আইনজীবী সমিতির। ওইরাতে সমিতি জরুরি সভা করে তিনি এ ধরনের কাজ কেন করলেন তা জানতে চেয়ে শো’কজ করা হয়েছে।

ঘটনার পর আরতি রাণীর মারধরে আহত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সাজিয়ালি গ্রামের সাইফুল ইসলাম বর্তমানে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধন করেছে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর