1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

যশোরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার পঠিত

মোঃ আব্দুল মান্নান,শার্শা(যশোর) :

যশোরের বেনাপোলে টাকার প্রলোভনে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী (৪০) নামে এক চটপটি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।

সর্বশেষ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে রবিবার (২৭ নভেম্বর) সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ভিকটিমের মা এ ঘটনায় আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি মুক্তারকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।

অভিযোগে জানা যায়, ভিকটিম তার চাচার বাড়ির পাশে মুক্তারের চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। আসামী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি ওই শিশু কণ্যা তার মাকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা বিরণ দিয়ে বিচার দাবি করেন। পরে বিষয়টি আপোষ মিমাংসা না হওয়ায় ভিকটিমের মা থানায় অভিযোগ জানান।

এব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মুক্তার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দী ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর