- আব্দুল মান্নান, শার্শা (শার্শা) প্রতিনিধি ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে যশোর ১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো।

তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। বিকাল ৩টার সময় জমাদেন সতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার। বিকাল ৪ টা ৩০ মিনিটে জমাদেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বিকাল ৫ টার সময় জমাদেন আরেক সতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির।

তিনি আরো জানান জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট জাতীয় পার্টি মনোনিত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামি ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমান মনোময়ন জমা দিয়েছেন।