- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের মনিরামপুর উপজেলার ১৫ নম্বর কূলটিয়া ইউনিয়নের আম্রঝুটা, হাটগাছা, বাজে কুলটিয়া, সুজাতপুর, মশিয়াহাটি, কুলটিয়া, পোড়াডাঙ্গা, পদ্মনাথপুর, বাগডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এ গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, মনিরামপুরের হিন্দু-মুসলিম সকলে এবার বেঁধেছে জোট, কলস মার্কায় দেবে ভোট। তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারি আমার কলস মার্কার বিজয় দেখতে চাই।
আপনারা যদি কলস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে মনিরামপুরের সার্বিক উন্নয়ন করব। আমি বিজয় হলে এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব বলে কথা দিচ্ছি। তাই সকলে আগামী ১২ ফেব্রুয়ারি কলস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।

এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নারী-পুরুষ ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। যার ফলে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ইউনিয়ন ব্যাপি কলস প্রতিকের শ্লোগানে সাড়া পড়ে গেছে বলে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটার দাবী করেছেন।