1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

যশোর-৫: মনিরামপুরের মানুষ কলস মার্কার বিজয় দেখতে চায়- এ‍্যাড: শহীদ ইকবাল হোসেন

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত
monirampur-15553
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি মনিরামপুরের মানুষ কলস মার্কার বিজয় দেখতে চায়।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।

কলস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ পাব। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে কলস প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি নেহালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিতি ছিলেন। এ সময় কলস মার্কার স্লোগানে নারী-পুরুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

monirampur-15554

এদিকে, ভোটার বলছেন, এ‍্যাড: শহীদ ইকবাল হোসেন কেবল একজন প্রার্থী নন, তিনি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত একজন নেতা। দুঃসময়ে পাশে থাকা এই মানুষটিকেই তাঁরা সংসদে পাঠাতে চান।‌

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, উপজেলা বিএনপির নেতা নাজমুল হক লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শফিকুল বারী শফিক, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য, এ পি পি, এ‍্যাড: মোঃ শামছুজ্জামান (দিপু), কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলক দে, এ‍্যাড: আসাদুজ্জামান আসাদ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর