- উত্তম চক্রবর্তী।।
যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় করছেন।
শনিবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে রাজগঞ্জ বাজারে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত এমপিসহ স্থানীয় নেতাদের বরন করে নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে রাজগঞ্জকে দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠার কাজ গ্রহন করা হবে বললেন নব নির্বাচিত এমপি এড. গাজী এনামুল হক। এসময় ঝাঁপা বাঁওড় এর ব্রিজ করার আশ্বাস দিয়েছেন তিনি।