- উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার জন্য শেষ জনসভা করেছেন যশোর -৫ (মনিরামপুর) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার হাই স্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচারণার গনমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।
শহীদ ইকবালের কলস মার্কার সমর্থনে গনমিছিল ও জনসভায় মানুষের ঢল নামে। বিকালে সভাস্থলে ও আশ পাশের হলি গলিতে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। সভাস্থল এলাকা জুড়ে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা।
মনিরামপুরের পশ্চিম এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন গনসভা স্থলে। বিকাল হতে হতে সভায় লোকে লোকারণ্য হয়ে ওঠে।নেতা-কর্মীদের হাতে কলস প্রতিকৃতি পাশাপাশি শহীদ ইকবালের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো শহর এলাকায় ‘কলস’ ও ‘শহীদ ইকবাল’ স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, নির্বাচনী শেষ জনসভা ও গনমিছিল শুরুর মধ্য দিয়েই রাজগঞ্জ এলাকা জুড়ে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস প্রতিকের নির্বাচনী প্রচার কার্যক্রমে বিজয়ের শুভ সূচনা হয়।

সোমবারের এই জনসভা ও গনমিছিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। জনসভায় বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় উপজেলা-পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।