1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ হাবিব দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি দল ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য- তারেক রহমান বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্পে চলছে মেগা দূর্নীতি! টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা চলছে

যশোর- ৫: স্বতন্ত্র প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেনের কলস প্রতিকের গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত
monirampur-15561
  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিক নিয়ে রবিবার বিকালে থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মনিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়েছেন।

ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।

লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করে তিনি উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

monirampur-15562

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তাঁর গণসংযোগ ও পথসভায় হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন আরও বলেন, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে মনিরামপুর থেকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাস কার্যকলাপ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেব। যাতে সাধারণ মানুষ নিরাপদে এলাকায় বসবাস করতে পারে।

monirampur-15563

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলক দে, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুল্লা, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
15273