1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

যশোর-৫: স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেনের গণসংযোগ ও পথসভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পঠিত
monirampur-15532

উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

যশোর-৫ (মনিরামপুর) আসনে কলস প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর, রাজবংশীপাড়া ও কুমারঘাটা বাজারে এ গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে সংসদে পৌঁছাতে পারলে মনিরামপুরকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলেও আশ্বাস দেন।

গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগ্রহভরে তার বক্তব্য শোনেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর