1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

যারা নেতিবাচক খবর প্রকাশ করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে : তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৮৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক ::

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সেটা অনেকের পছন্দ হয় না। তাই কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করে।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের বাড়িতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দারিদ্র্য কমছে, প্রত্যেক মানুষের সমৃদ্ধি ও স্বচ্ছলতা এসেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না। সেজন্য কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে।

তিনি বলেন, বিদেশ থেকে কয়েকজন চিহ্নিত ব্যক্তিবিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। তবে এভাবে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না।

উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছিল বিশ্ব ব্যাংক। সেসময় কিছু পত্রিকা ব্যানার হেডলাইন করেছিল, পদ্মা সেতু আর হচ্ছে না। তবে আমরা নিজেদের টাকায় তা করেছি।

হাছান মাহমুদ বলেন, দেশ এগিয়ে নিতে অনন্য অবদান রাখে গণমাধ্যম। সাংবাদিকরা মানুষকে সঠিক তথ্য পেতে সহায়তা করেন। তাই যারা নেতিবাচক খবর প্রকাশ করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের মিডিয়া জোট বিবৃতি দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১২ দেশের দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে। আপনারা ভারতের দিকে তাকান। সেদেশে বিবিসির কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে।

প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, সেটি নিয়ে কী এ ধরনের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে কিংবা বিবৃতি দিয়েছে? দেয়নি, কারণ ভারত বড় দেশ। তাদের শক্তি সামর্থ্য বেশি। সেজন্য কেউ সেই সাহস পায়নি।

তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের নাক গলানো উচিত নয়। প্রয়োজনে তাদের আচরণ সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেয়া হবে।

হাছান মাহমুদ বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। সেটা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। কারণ, এর সঙ্গে রাষ্ট্রের ও গণতন্ত্রের বিকাশ জড়িত। কিন্তু স্বাধীনতার নামে কেউ অপসাংবাদিকতা করলে দেশের জনগণ তা মানবে না।

তিনি বলেন, সংবাদ পরিবেশনে সাংবাদিকতার নামে রাজনীতি করা সমীচীন নয়। আশা করি, সবাই এর সঙ্গে একমত হবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর