1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

যে পথে সংসদ ভবনে নেওয়া হবে খালেদা জিয়াকে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত
jatisongho-15238
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বুধবার বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার রুট ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ বহনকারী কনভয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর