1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযাননে ৫০ হাজার টাকা জরিমানা, ৩ পাইপলাইন ধ্বংস মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ভারতের নাগরিকত্ব প্রমাণিত, তবুও চাকরিতে বহাল প্রধান শিক্ষক দীপক সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা কয়রায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় স্বপনকে নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা, মুন্সীগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক হলেন রুহুল আমিন

রবিবার খুলনা আসছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

আগামী রোববার (৭ মে) খুলনা আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) ও রাশেদা সুলতানা ।

সফরসূচি অনুযায়ী ৮ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে প্রস্তুতিমূলক সভায় যোগদান করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) । বিকালে তিনি বরিশালের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

অন্যদিকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা চার দিনের সফরে আগামী ৭ মে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী তিনি ৮ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগদান করবেন। ৯ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন তিনি।

১০ মে বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর