- উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
দেশমাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর পালপাড়ায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত অষ্টম প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
এসময় তাঁর সাথে মনিরামপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য, এ পি পি, এ্যাড: মোঃ শামছুজ্জামান (দিপু), উপজেলা বিএনপির কোষাধক্ষ্য আলহাজ্ব রবিউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা অলক দে, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, জি.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান, বিএনপি নেতা সাবেক মেম্বার আব্বাস আলী, মেম্বার বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাঈদ, যুবদলের অন্যতম নেতা হাবিবুর রহমান মধু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দ তাঁকে ফুলেল তোড়া স্বাগত জানান। পরে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভা শেষে এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মহানামযজ্ঞানুষ্ঠান ঘুরে দেখেন এবং মহা নামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, হিন্দু- মুসলিম আমরা মিলে মিশে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদের আনন্দ যেমন ভাগাভাগি করে পালন করি ঠিক তেমনি হিন্দুদের ধর্মীয় উৎসব গুলিতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ও সমান ভাবে ভাগাভাগি করে উৎসব পালন করি। এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।