1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয়

রাজগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত
monirampur-15358
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রাজগঞ্জ মুক্ত মঞ্চে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব হোসেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ইসলামের ইতিহাসের সহকারি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মাস্টার আহাদ আলী, শাহিদুজ্জামান পুতুল, আকবর হোসেন, ছাত্রদল সভাপতি ইকরামুল হোসেন, রাজগঞ্জ দিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল গনি।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন। দোয়া অনুষ্ঠানের শেষে খিচুড়ি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর