1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

রাত পোহালেই ভোট, কঠোর নিরাপত্তা বলয়ে খুলনা

  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,খুলনা:

রাত পোহালেই খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।তবে এবারে কেসিসির সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিক নির্বাচনকে ঘিরে খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা জোরদারে নগরীতে বিজিবির ১১ প্লাটুন সদস্য টহল দিচ্ছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র ও নগরীতে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ জন সদস্য। নির্বাচনী মাঠে ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন  ১০ জন।

এদিকে ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২ হাজার ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। আর ভোট গ্রহণে ইভিএম মেশিন প্রয়োজন হচ্ছে প্রায় ৩ হাজার। পর্যবেক্ষক থাকবেন বেসরকারি দুটি সংস্থার ২০ জন ও নির্বাচন কমিশনের ১০ জন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার রয়েছেন। নগরীর ৩১টি ওয়ার্ডের সর্বোমোট ২৮৯টি ভোট কেন্দ্র এবং ১ হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হচ্ছে। ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন।

কেসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন(গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)।

এছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কেএমপি’র কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খুলনা বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স থেকে প্রত্যেকটি কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম চলছে। আগামীকাল সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর