1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে বিক্ষোভ মিছিল পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পিতার মৃত্যু খননের মাত্র এক বছরেই ভরাট হয়ে গেছে ডুমুরিয়ার তালতলা নদী যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা

রাস্তায় গমনাগমনকালে অপরিচিত কারো দেওয়া কিছু না খাওয়ার সতর্কতা আইজিপির

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


ঈদের সময় ফাঁকা বাড়িতে মূল্যবান সামগ্রী না রেখে যাওয়ার জন্য অনুরোধ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ঈদ উপলক্ষে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় দিবা-রাত্রি সব সময় পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। শুধু ঢাকাতেই নয় দেশেন বড় বড় শহরগুলোসহ গ্রামেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ার সময় ঢাকার বাসায় স্বর্ণালংকার, টাকা-পয়সা রেখে যান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মূল্যবান জিনিসপত্র রেখে একেবারে বাসা ফাঁকা রেখে যাওয়া উচিত নয়। যদি যেতে চান সেক্ষেত্রে টাকা-পয়সা ও গহনা নিকট আত্মীয়-স্বজনের কাছে রেখে যান অথবা সঙ্গে করে নিজে নিয়ে যেতে অনুরোধ জানান তিনি।

আইজিপি বলেন, গত বছরগুলোতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের সারাদিন রাত রাস্তায় যানজটে বসে থেকে অনেক কষ্ট করতে হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে পদ্মা সেতু চালু হয়েছে, উত্তরবঙ্গের রাস্তার অনেক উন্নতি হয়েছে, চন্দ্রার আগের সেই ৮/১০ ঘণ্টার যানজট নেই, ছুটির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে সবমিলিয়ে এবারের ঈদযাত্রা সন্তোষজনক হচ্ছে বলে মনে হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া তৎপরতায় নিজ নিজ গন্তব্যে মানুষ পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করে যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, রাস্তায় গমনাগমনকালে সহযাত্রী কিংবা কারো দেওয়া কোনোকিছু খাবেন না। এতে করে আপনি অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির খপ্পরে পড়তে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, বেপরোয়া গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত থাকবে। ঈদযাত্রা যেন সবার জন্য নির্বিঘ্ন হয় সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আশা করি এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার সংখ্যাও কমবে। চালক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর