1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা খেয়ে সার বোঝাই কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২

  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পঠিত
9637

খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা খেয়ে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জাহাজের ২ জন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ দুইজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেন।

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। যদিও নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এছাড়া তল্লাশি চালিয়ে এ খবর প্রকাশ পর্যন্ত নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান জানান, দুপুর ১২ টার দিকে নদীর পাশে তিনি বসে ছিলেন। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজকে রূপসা রেল সেতুর পিলারের সাথে ধাক্কা খেয়ে ডুবে যেতে দেখেন। এসময় জাহাজে থাকা কিছু মানুষকে সাতরে উপরে উঠতে দেখলেও শুনেছেন দুইজন নিখোঁজ রয়েছেন।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছেন।

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগলে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।

তিনি জানান, কার্গো জাহাজে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর