1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

র‍্যাবের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম’র ২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত
Khulna-3821

খুলনা প্রতিনিধি:


গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম’র ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ ।বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ এর সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানান, মাগুরার আলমখালি যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, র‍্যাব-৬ এর সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপনে বৈঠক করছে।

এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মোঃ ঈষান হালদার ও মোঃ আব্দুল করিম নামের ২ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন পালিয়ে যায় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাব আরো জানায়, তারা আফগানিস্তানে তালেবান এর উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতিপূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর