1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

লৌহজংএ চন্দ্রের বাড়ি থেকে ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত
munsigang-16082
  • মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং থানার চন্দ্রের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার পূর্ব হাউসদি গ্রামের মৃত কুদ্দুস সিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (৩০) এবং শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের আব্দুস সালাম বাঘার ছেলে নুরুল ইসলাম বাঘা ওরফে দ্বীন ইসলাম (২৩)।র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

munsigang-16083

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর