আব্দুল মান্নান, শার্শা(যশোর):
যশোরের শার্শাকে সন্ত্রাস ও মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার নাভারণ দারুল আমান ট্রাস্টের হল রুমে
উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
মাওলানা আজিজুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পরে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়ে যেমন খুশি হয়েছে তেমনি ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মানুষ ব্যাপক ভাবে ভোট দিবে। আমি আশা করছি শার্শা আসনে আমাকে মানুষ বিপুল ভোটে জয়ী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরো শক্তিশালী করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় জামায়াতে ইসলামের শার্শা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।