1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

শার্শায় আফিল জুট উইভিং মিলস্ লিঃ এ ভয়াবহ আগুন শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৭৭ বার পঠিত

আব্দুল মান্নান, শার্শা(যশোর)::

যশোরের শার্শায় এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল জুট উইভিং মিলস্ লিঃ এ এক ভয়াবহ আগুণে শত কোটি টাকার পাট ও মিলের মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এসময় শত শত নারী পুরুষ শ্রমিক মিলের মধ্যে কাজ করছিল। তাড়া হুড়া করে বেরুতে গেলে কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

আহতদের স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আখের আলী (৫০) নামে একজন শ্রমিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) ১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। বেনাপোল, কলারোয়া, ঝিকরগাছা ও যশোরের ৭টি ইউনিট ২ ঘন্টা চেস্টার পর বেলা ৩টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

মিলের কয়েকজন শ্রমিক জানান, আমরা সবাই কাজ করছিলাম। হঠাৎ করে মিলের মধ্যে দাউ দাউ করে আগুণ জ¦লতে দেখে আমরা সবাই বের হয়ে আগুণ নেভাতে থাকি। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে থাকে। আগুণে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

বেনাপোল ফায়ার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন এমপি মহোদয়ের জুট মিলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। পরে অন্যান্য ফায়ার স্টেশনের কর্মীরা এসে আমাদের সাথে যোগ দেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব বলা না গেলেও শত কোটি টাকার ক্ষতি অনুমান করা হচ্ছে। প্রচুর পাট পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনপত্র পুড়ে নস্ট হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বেশ কিছু শ্রমিক আহত হয়েছে।

আফিল উইভিং জুট মিলের জেনারেল ম্যানেজার আহাদ আলী জানান, হঠাৎ করে মিলের মধ্য থেকে ধোয়া দেখা যায়। আস্তে আস্তে মিলের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে মিলে থাকা মেশিনারিজসহ শতকোটি টাকার অধিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর