1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

শিক্ষা সফরে যেতে না দেওয়ায় পাইকগাছায় স্কুল ছাত্রের আত্নহত্যা!

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার পঠিত

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় স্কুলের শিক্ষা সফরে যেতে বাঁধা দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে প্রান্ত মন্ডল (১৬) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। সে উপজেলার লক্ষীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও লস্করের ঠাকুরণবাড়ী গ্রামের আনন্দ কুমার মন্ডলের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরণবাড়ীতে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার দিন ধার্য করা হয়। এতে বাবা-মায়ের কাছে টাকা চাইলে তাদের সাথে তার মতদ্বন্দ্ব দেখা দেয়। সর্বশেষ টাকা না পেয়ে সে ঘটনার দিন সোমবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় রশি দেয়। সকালে তার মা রান্না শেষে তাকে ঘরে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে পারিবারিক কারণে আত্নহত্যা করে থাকতে পারে বলে জানান।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া নিয়ে পারিবারের সাথে মতদ্বন্দ্ব হওয়ায় সে আত্নহত্যা করে থাকতে পারে। হাসপাতালে সুরোত হাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। তবে লাশের ময়না তদন্ত না করতে অনাপত্তিসহ সৎকারের জন্য ডিসি স্যারের কাছে পরিবারের পক্ষে আবেদন করা হয়েছে। সিদ্ধান্ত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর