1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পঠিত
khulna-5655
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা ::

বন্ধ শিল্প কল-কারখানা চালু, নারীর কর্মসংস্থান, দুর্নীতি দমন, এলাকার উন্নয়নসহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহবান জানিয়ে নিজ নিজ এলাকায় বিশাল মিছিল করেছে খুলনার ৬টি আসনের প্রার্থীরা।

সোমবার দুপুরের পর থেকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় বিশাল মিছিল নিয়ে শো-ডাউন দেয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার মিয়া গোলাম পরওয়ার আজ বিকালে খানজাহান আলী থানাধীন শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন।

বিকেলে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের খাদেম হিসেবে কাজ করব।” তিনি জলাবদ্ধতা নিরসন, ব্রিজ নির্মাণ, বেকার যুবকদের কর্মসংস্থান, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং হাসপাতাল উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

রকিবুল ইসলাম বকুল খুলনা ৩ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল আজ বিকালে নগরীর বৈকালি মোড়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন। এসময়ে তিনি বলেন বন্ধ শিল্প কল-কারখানা চালুর মাধ্যমে বেকার সমস্যা দূর করা হবে প্রধান কাজ।

নজরুল ইসলাম মঞ্জু বিকালে খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির নগর সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী বিশাল মিছিল রূপসা ফেরীঘাট চত্বর থেকে শুরু হয়ে খানজাহান আলী রোড হয়ে শিববাড়ী মোড়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে তিনি খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকরণ, চিংড়ি সেক্টরের উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলি আসগার লবি সোমবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা চত্ত্বরে ধানের শীষ প্রতিকের নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি। তিনি ডুমুরিয়া এবং ফুলতলায় দুটি দৃষ্টিনন্দন মসজিদ, দুটি সুদর্শন মন্দির এবং দুটি জেলা মানের স্টেডিয়াম, সর্বোচ্চ সরকারি আর্থিকসহায়তা ও অনুদান নিশ্চিত, ডুমুরিয়ায় ২৫০ শয্যার হাসপাতাল ও ফুলতলা হাসপাতাল আধুনিকায়নসহ কমিউনিটি হাসপাতাল গড়ে তোলা এবং ওয়ান টিচার, ওয়ান ট্যাব কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতিটি ইউনিয়নে আধুনিক স্কুল প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতায় স্বচ্ছতা নিশ্চিত এবং দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড
বিতরণ ও সকলের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ^াস দেন।

khulna-15656

মনিরুল হাসান বাপ্পি খুলনা-৬ আসনের প্রার্থী বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বিকাল ৪ টায় পাইকগাছা কপোতাক্ষ কলেজ থেকে গনমিছিল বের করেন। মিছিলটি শুরু হয়ে কয়রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। তিনি এলাকার উন্নয়নের
অঙ্গীকার করেন।

এছাড়াও প্রতিটি এলাকায় প্রার্থীরা নির্বাচনী মিছিল সমাবেশ করে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর