1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

শেষ হলো সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত
saedpur-16533
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার পর্দা নেমেছে। মঙ্গলবার (১২ মে) সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ওই মেলা।

এ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব (জিআরপি) মিলনায়তনে বিকেলে আয়োজন করা হয় সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। বাংলাদেশ ইঞ্জিরিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি আয়োজিত সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মো. মমতাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের উপ-পরিচালক এস, এম, আনোয়ার হোসেন। আয়োজক সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন টিটু।

শেষে মেলায় অংশ নেওয়া লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠানের স্টল মালিকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্ম ব্যবস্থাপক মো. মমতাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ৯ মে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি। মেলায় ৩৮ টি স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর