1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
monirampur-17607
  • উত্তম চক্রবর্তী, যশোর :

যশোরের মনিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম এলাকায় ব্যাপক গণসংযোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর এই জনকল্যাণমুখী কর্মকাণ্ড ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলহাজ্ব রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্যামকুড় ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে তিনি এলাকার শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। করোনাকালসহ বিভিন্ন দুর্দিনে তিনি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণ করে এক মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন। দলীয় রাজনীতিতেও তাঁর রয়েছে দীর্ঘদিনের স্বচ্ছ ও পরীক্ষিত ভূমিকা। তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে নিরালস পরিশ্রম করে যাচ্ছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, “দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং শ্যামকুড় ইউনিয়নের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেয়, তবে অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

স্থানীয় মুরুব্বি ও যুবসমাজ মনে করেন, আলহাজ্ব রফিকুল ইসলামের মতো সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে শ্যামকুড় ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে এবং এলাকার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর