1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে বিএনপির বিজয় দিবস পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত
saedpur-15034
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে নানা কর্মসূচির মাধ্যমে।

এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত। সেখানে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহিন আকতার শাহীন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, হাজী আওরঙ্গজেব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, বিএনপির অন্যতম নেতা সৈয়দপুর কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারন সম্পাদক শেখ বাবলু, যুবদলের আহবায়ক তারিক আজিজ,সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুবদল নেতা জাকির হোসেন মেনন, কামরান উদ্দিন, সুজাল হক সাজু, খালিদ হাবিব, সালাম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটু চৌধুরী, তাঁতীদলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা খাতুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

saedpur-15035

এরআগে বিএনপি, যুবদল,ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবি দল, জাসাস, জিয়া মঞ্চ, জিয়া পরিষদের সর্বস্তরের নেতাকর্মী আজকের এইদিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, বাংলার মাটিতে স্বৈরাচারের ঠাঁই নাই, গনতন্ত্রের মার্কা ধানেরশীষ মার্কা, উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কাসহ নানা শ্লোগানে মুখরিত করে র‍্যালী সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে যায়।

সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিএনপি ছাড়াও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি নানা আয়োজনে দিবসটি পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর