1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করলো ফিফা

  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

অনির্দিষ্টকালের জন্য ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) নিষিদ্ধ করলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা)। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলা হয়, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কান ফুটবলের নিয়ন্ত্রকরা। মূলত গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়ম ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের কোনো প্রতিনিধি এবং ক্লাবগুলো নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার আইন অনুযায়ী, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এফএফএসএল-কে সকল প্রকার সদস্যপদ বরখাস্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার মানে এফএফএসএল এবং এর কোনো সদস্য এখন থেকে ফিফা এবং এএফসি (এশিয়ান ফুটবল কাউন্সিল)-এর অধীনে ফুটবলের কোনো উন্নয়ন কর্মসূচী, কোর্স এবং ট্রেনিং কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারবে না। তবে পরবর্তী ফিফা কংগ্রেসে সদস্যদের বৈঠকে এই নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে। এরপর এই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হতে পারে। তবে এর আগে শ্রীলঙ্কার ফুটবলে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

এর আগে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে গত বছরের ১৫ আগস্ট ভারতকে নিষিদ্ধ করেছিলো ফিফা। অভিযোগের ব্যাপারে সঠিক ব্যবস্থা নেওয়ায় অবশ্য একই মাসের শেষদিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

একই কারণে ২০২১ সালে পাকিস্তানকেও নিষিদ্ধ করেছিলো ফিফা। পরের বছর ইতিবাচক পরিবর্তন আনায় সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফুটবলের অভিভাবক সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর