1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

সড়ক দূর্ঘটনায় আহত মনিরামপুরের সাংবাদিক মিজানকে ঢাকায় প্রেরণ

  • প্রকাশিত : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ বার পঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি::

যশোরের মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে সড়কে বিআরটিসি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান এদিন সকালে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাক্রম রূপরেখা কার্যক্রম ২০২১ এর প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার পথে যশোরমুখি বিআরটিসি পরিবহন তাকে চাপা দিলে এ দুর্ঘটনার শিকার হন। পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তার বাম পায়ের হাটুর নীচ অংশ সম্পূর্ণ পিষে গেছে। একই সাথে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন। সাংবাদিক মিজানুর রহমান মনিরামপুর প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এবং মহাদেবপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার দ্রুত সুস্থ্যতা কামনা করে মনিরামপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৫) বাসটি জব্দ করেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর