1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে কয়রায় মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২১ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সদর উদ্দীন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, ইমতিয়াজ উদ্দিন, শেখ সিরাজুদৌল্যাহ লিংকন, কামাল হোসেন, ওবায়দুল কবির সম্রাট, মোঃ শাজাহান সিরাজ, মোঃ তারিক লিটু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে তিনি সহ তার লোকজন। আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা।

এ ছাড়াও দক্ষিনাঞ্চলের যে সকল সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর