1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

‘সাইবার ক্রাইম’র ক্ষতিকারক দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি দরকার : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১০৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাইবার ক্রাইম’ এটা একটা বিরাট সমস্যা, শুধু তাই না এখানে নানা ধরনের সামাজিক সমস্যা, সন্ত্রাস-জঙ্গিবাদের বিকাশ, নানা ধরনের ঘটনা ঘটে; সেদিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে গণভবনে ‘জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল’ এর সভায় তিনি এ কথা বলেন।

সাইবার ক্রাইম বিষয়ে জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার প্রধান বলেন, মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার যে, সাইবার ক্রাইম এটা কতটা ক্ষতিকারক- একটা সমাজের জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও দেশ-রাষ্ট্রের জন্য যে ক্ষতিকারক সে সম্পর্কে একটা সচেতনতা কীভাবে সৃষ্টি করতে হবে।

তথ্যপ্রযুক্তির সুফলের পাশাপাশি খারাপ দিকগুলোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে যেহেতু প্রযুক্তির প্রভাব এত বেশি কারণ এটা সারা বিশ্বকে আরও কাছে নিয়ে এসেছে। এর ভালোর দিকও আছে, খারাপ দিকও আছে।

তিনি বলেন, আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে যারা কাজ করেন তাদেরও এ বিষয় সম্পর্কে আরও জানা প্রয়োজন এবং ভবিষ্যতে আমাদের কি করণীয় এ বিষয়ে কাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, কাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি এবং কীভাবে আমরা তা কাজে লাগাতে পারি বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর