1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

সাগর-রুনি হত্যাকান্ড: মামলা পূণ:তদন্তের মাধ্যমে দ্রুত বিচার হবে- তথ্য উপদেষ্টা

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পঠিত
nahid-adviser-9904

দীপ্ত নিউজ ডেস্ক::


তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।’

আজ রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’


উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে, সেগুলো দ্রুত করা হবে।’


নাহিদ ইসলাম আরও বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর