1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

সাতক্ষীরায় বিএনপি নেতার গণসংবর্ধনায় তালার যুবদল নেতা ফারুখের মৃত্যু, দাফন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
faruque-10223

দীপ্ত নিউজ২৪.কম ডেস্ক::


দলীয় প্রাণের নেতা সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা  হাবিবুল ইসলাম হাবিব। দীর্ঘ দিন কারাভোগের পর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলীয় প্রধান ও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ফ্যাসিবাদী সরকার পতনের পর রাজনৈতিক এসব মামলায় জামিন নিয়ে গত ৭ সেপ্টেম্বর বিকেলে নিজ এলাকায় ফিরছিলেন প্রিয় নেতা। এ উপলক্ষে আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দিতে তাকে বরণ করে নিতে সকলের পাশাপাশি ডুমুরিয়ার চুক নগর এলাকায় যান যুবদল নেতা শেখ ফারুখ হোসেন (৪২)।

তবে আঠারো মা্সেইল এলাকায় পৌছালে প্রিয় নেতা হাবিবকে বহনকারী ছাদ খোলা গাড়িটি সেখানে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীদের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল। এসময় শেখ ফারুকের সন্নিকটে আসলে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। নেতাকে দেখা মাত্রই তিনি হাবিব বলেই চিৎকার দিয়ে ওঠেন। প্রত্যুত্তরে নেতা হাবিবও ফারুখ আমি ঠিক আছি বলে জবাব দেন। আর এ সময় আকষ্মি বুকে ব্যথা অনুভূব করে বসে পড়েন ফারুখ। উপস্থিত অনেকে যখন ফারুখকে নিয়ে ধরাধরি করে চিকিৎসা নিতো ব্যস্ত, প্রিয় নেতা হাবিব ভাইয়ের গাড়ি বহর তখন এগিয়ে চলছে সামনের দিকে। এদিকে ততক্ষণে হিটস্ট্রোকে শেষ বিদায়ের দিকে এগিয়ে গেছেন সাতক্ষীরার তালা উপজেলার নিভৃত পল্লী তৃণমূলের এক জিয়া সৈনিক শেখ ফারুক হোসেন রানা।

শেখ ফারুক হোসেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।

স্থানীয়সূত্র জানায়, হাবিবুল ইসলাম হাবিবকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মীদের ন্যায় শেখ ফারুক হোসেন রানা ছুটে গিয়েছিলেন। চুকনগর এলাকায়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বিকেল সাড়ে ৩টার দিকে তার বক্তব্য শেষ হওয়ার পর আস্তে আস্তে এগিয়ে চলে বহরটি। এসময় হাবিব ভাইকে দেখা মাত্রই চিৎকার দিয়ে বলে ওঠেন ও-হাবিব- ভাই-গো— প্রত্যুত্তরে তিনিও বলেন, ফাুরখ আমি ঠিক আছি। প্রত্যক্ষদর্শী স্থানীয় জনৈক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, তার মাত্র ১০ গজ দূরে ঘটে যায় ঘটনা। এরপর হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদলের এই ত্যাগী, নির্যাতিত নেতার। এ সময় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচীব মোস্তফা মহাসীন মন্টু, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।

এদিকে ৮ সেপ্টেম্বর (রবিবার) তালা উপজেলার উত্তর নলতা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। যথারীতি জানাযায় উপস্থিত হয়েছিলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর