1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সাতক্ষীরার তালায় সাংবাদিকের উপর হামলা, হামলাকারী হারাণ সাধু আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৮৫ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি::
সাতক্ষীরার তালায় সন্ত্রাসী হামলায় স্থানীয় সাংবাদিক ইমরান হোসেন আহত হয়েছেন। ঘটনায় খবর পেয়ে থানা পুলিশ হামলাকারী হারান সাধুকে আটক করেছে। সাংবাদিকের পক্ষে অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি তালা বাজারের হারান সাধুর দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় দোকানি সন্ত্রাসী প্রকৃতির দোকানি আকষ্মিক দোকান থেকে বেরিয়ে তার উপর হামলা করে।
হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন তালা সদরের রহিমাবাদ গ্রামের বাসিন্দা।তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম ও ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজের তালা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। হামলাকারী হারাণ সাধু তালা সদরের মৃত ললিত সাধুর ছেলে এবং সদরের হার্ডওয়ারের দোকানী।
হামলার সময় ঘটনাস্থলে থাকা অপর পার্থ প্রদীপ মন্ডল জানান, হারাণ সাধুর দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সাংবাদিক সোহাগ হোসেন। এমন মুহূর্তে কোন কারণ ছাড়াই দোকানের পাশে যাওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে হারাণ সাধু। একপর্যায়ে হারান দোকান থেকে বেরিয়ে আকষ্মিক সোহাগ ও ইমরানের উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। এসময় সে সাংবাদিক ইমরান হোসেনের গলা চেপে ধরে হত্যাচেষ্টা করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হারাণ সাধুকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ।
হামলার শিকার ইমরান হোসেন জানান, হারাণ সাধুর দোকানটি সরকারি জমির উপর। এ বিষয়ে তালার সাবেক ইউএনও সরকারি জমি উদ্ধারে তৎপর হলে হারান ইউএনও’র উপরও হামলা করেছিল।
তবে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের কারণে সেযাত্রায় রক্ষা পায় সে। এরপর আজ কোন কারণ ছাড়াই সে আমাদের উপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। হামলাকারী সন্ত্রাসী প্রকৃতির হারাণ সাধুর দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি করছি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, সাংবাদিককে মারপিটের খবর পেয়েই হামলাকারী হারাণ সাধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর