1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

সাবেক এমপি মুন্না-হেনরী ও সচিব অপুর নামে হত্যা মামলা

  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭১ বার পঠিত
3-mp-10004

দীপ্ত নিউজ ডেস্ক::


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক দুই এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৪৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রঞ্জু শেখের স্ত্রী পৌরসভার মাছুমপুর মহল্লার মৌসুমি খাতুন, গয়লা মহল্লার নিহত যুবদলকর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় পৃথকভাবে মামলাগুলো করেন।

প্রতিটি মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সবগুলো মামলায় আসামি করা হয়েছে- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সদরের সদ্য সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। তিনটি মামলায় অজ্ঞাতসহ মোট ৯১৩ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নাম আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, বিএম এর সভাপতি ডা. জহুরুল হক রাজাসহ আরও অনেকে।

মামলার বরাত দিয়ে ওসি হুমায়ুন কবির বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনজনকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর