1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

সাবেক ছাত্র ও সাংবাদিক নেতা শেখ শামছুল আলম পিন্টুর শান্তিবার্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত
pintu-khulna-9764
শেখ শামছুল আলম পিন্টু- ফাইল ছবি

দীপ্ত নিউজ ডেস্কঃঃ

দূর্বৃত্তায়ন ও সহিংসতা প্রতিরোধে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ছাত্রদলের সোনালী অর্জন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ শামছুল আলম পিন্টু। বৃহস্পতিবার (৮ আগস্ট) দীপ্ত নিউজ২৪.কম’র সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে সর্বস্তরে শান্তির বার্তা পৌছে দিতে তিনি সকলের প্রতি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ভাংচুর, মারপিট ও অগ্নিসংযোগ ও লুটপাটে বিশ্বাস করেনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের পতনে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা, শহীদদের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নির্দেশনা মোতাবেক কারো প্রতি প্রতিহিংসা পরায়ন না হয়ে সকলের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে। প্রয়োজনে দলীয় নেতা-কর্মীদের তত্ত্বাবধায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাত জেগে পাহারার ব্যবস্থা করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাফল্যকে বিনষ্ট করতে একটি চক্র অদৃশ্য কোন বিশেষ মহলের প্ররোচনায় রাজনৈতিক ফায়দা ও ব্যক্তি স্বার্থ হাসিল করতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে।

এসকল অপকর্মে লিপ্ত দূর্বৃত্তদের প্রতিহত করতে হবে জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, বাড়ি-ঘর ভাংচুর, উপাসনালয়, মন্দির, গীর্জা, প্যাগোডায় যদি কোন দুষ্কৃতিকারী বা দূর্বৃত্তরা কোন প্রকার ভাংচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা করে তবে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে আহ্বান জানান, বিএনপির এ ত্যাগী নেতা। এছাড়া এসব ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সাহসী লেখনীর মাধ্যমে জড়িতদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর