1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সবকিছু বিশ্বাসযোগ্য নয়

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভা রোববার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সবকিছু বিশ্বাসযোগ্য নয়। কেবল পরিসংখ্যান দিয়ে কোন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ বোঝা যায় না। সাধারণ জনগণ ও পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে অপরাধ সংঘটনের পরিমান কমে আসবে। হাট-বাজার এলাকায় রাতের বেলায় চুরি প্রতিরোধে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও নৈশ প্রহরীর ব্যবস্থা করা যেতে পারে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিটি কর্পোরেশন সংলগ্ন থানা এলাকাসমূহে জেলা পুলিশের তদারকি বৃদ্ধি করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, দেশে করোনার প্রকোপ নেই বললেই চলে। জেলায় মাদক নিয়ন্ত্রণে সন্দেহভাজন মাদকগ্রহণকারী ব্যক্তির ডোপটেস্ট করার সুযোগ রয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরান বলেন, মেট্রোপলিটন এলাকায় বিগত মার্চ মাসের বিবেচনায় এপ্রিল মাসে মাদকের মামলা কমেছে। খুলনা মহানগরীতে যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে নগরবাসীদের কিছুটা যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত এপ্রিল মাসে সড়কে শৃঙ্খলারক্ষায় মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক আইনের আওতায় প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে পুলিশ সজাগ রয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব খুলনা জেলায় পড়েনি। তবুও উপকূলীয় বেড়িবাঁধের যে কোন স্থানে ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের সময় একজন প্রার্থীর পক্ষে পাঁচজনের বেশি ব্যক্তি রিটার্নিং অফিসারের দপ্তরে যাতে না যেতে পারে সেদিকে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচন সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৮৩টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩১টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১২৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৪টি কম।

সভায় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর