1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা? ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা, যেভাবে শুরু হতে পারে আক্রমণ রেশনিং করে ঠেকাচ্ছে ক্ষেপণাস্ত্র চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস গেলেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা!

সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত
munsigang-16188
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে একাধিক হামলায় শিশির খান (২৩) ও মোঃ শাহিন সরকার (৫৫)নামের ২ জন গুরুতর রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ বেলা ১১ টা ৪৫ মিনিটে দানিয়াপাড়া ও দুপুর ১২ টায় দানিয়াপাড়া আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে রাস্তার উপর এঘটনা ঘটে।

এবিষয়ে আহতের মা শেফালী খান (৪৫) বাদী হয়ে আমজাদ হোসেন (৫০), পিতা-জলিল শেখ, ওয়াহিদ অমি (২৫), পিতা-আমজাদ হোসেন, উভয় সাং-উত্তর তাজপুর, বর্তমান সাং-দানিয়াপাড়া, অনয় (২৫), পিতা-আক্তার হোসেন, সাং-উত্তর তাজপুর সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

munsigang-16189

অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া বাড়ীর পাশে আসে নতুন বাড়ী করার পর হতেই জায়গা-জমি নিয়া বিবাদীদের সাথে বিরোধ চলিয়া আসতেছিলো। বিবাদীগন প্রায় সময় বাদীর জায়গায় বাশের বেড়া দেওয়া সহ অন্যান্য বিভিন্ন উপায়ে জায়গা দখলের পায়তারা করিয়া আসতেছিলো। ইং ২৬/০৩/২০২৬ তারিখ সময় ১১.৪৫ ঘটিকায় সিরাজদিখান থানাধীন দানিয়াপাড়া গ্রামের বাদীর বাড়ীতে ছেলে শিশির খান (২৩) বাসা ভাড়া উত্তোলনের জন্য গিয়ে দেখে যে, ১নং বিবাদী জায়গাতে মায়লা পানির ড্রেন বানায় এবং উক্ত সকল ময়লা আমার জায়গাতে আসে জমে যায়। উক্ত ময়লা পানির বিষয়ে ১নং বিবাদীকে অবগত করতে গেলে ১নং বিবাদীর প্রকাশ্য হুকুমে অন্যান্য সকল বিবাদীগন বে-আইনী সংঘবদ্ধভাবে বাদীর উপর চড়াও হয়ে কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী মারপিট করিয়া নিলাফুলা জখম করে।পুনরায় বিবাদীগন অনুমান ১২ টার দিকে দানিয়াপাড়া সাকিনস্থ আলাউদ্দিন। কমপ্লেক্সের সামনে মেইন রাস্তার উপর বাদীর ছেলেকে কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী বারি মারিয়া নিলাফুলা জখম করে।

munsigang-16190

বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন বাদীর ছেলেকে পিছন থেকে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছেলের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে গেলে বিবাদীগন বাদীর ভাই মোঃ শাহিন সরকার (৫৫) কেও কাঠের ডাসা, হকিস্টিক, লোহার রড দিয়া এলোপাথারী ভাবে মেরে ডান হাত সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর নিলাফুলা জখম করে এবং ডান হাতে ধারালো অজ্ঞাত অস্ত্র দিয়া কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। তাহাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীগন বাদীর ছেলে ও ভাইকে প্রাণ নাশের হুমকি সহ মিথ্যা মামলার ভয়-ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়।

পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করিলে কর্তব্যরত ডাক্তার বাদীর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর