1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা!

সুন্দরবনের আলোরকোলে রাস পুজায় খুলনা রেঞ্জের কঠোর নিরাপত্তা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি::

আর মাত্র দু’দিন পর সাগর দ্বীপে আলোরকোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাস পুজা। হাজার হাজার পুর্নার্থীদের আগমনে রাস পুজা হয়ে উঠবে উৎসবমুখর।

এ বছর রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগ বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইতোমধ্যে সব রকমরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দুবলার চরে অনুষ্ঠিত হবে এই রাস পুজা।

এ বছর শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকদের রাস পুজায় প্রবেশের অনুমতি প্রদান করবে বন বিভাগ। এই লক্ষে আগামী ৫ নভেম্বর থেকে নিরাপত্তা জোরদার করা হবে।

জানাগেছে, প্রতিবছর কার্ত্তিক অগ্রহায়ণের শুক্লাপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা বাসনা পুরুনের লক্ষ্যে সুন্দরবনের শেষ প্রান্তে-বঙ্গোপসাগরের তীরে দুবলার দ্বীপে এক নিবিড় পরিবেশে হাজির হয়। সেখানে র্সূযোদয়ের সাথে সমুদ্র স্নান করে পবিত্র হয়ে ভগবানের কাছে আরতী জানায় সনাতন ধর্মের লোকজন। অসংখ্য হিন্দু নর-নারী গঙ্গাসাগরের মেলার মত র্তীর্থস্থান মনে করে এই রাস পুজায় উপস্থিত হন।

এ বছর রাস পুজায় যাওয়ার জন্য ৫ টি নৌ-রুট নির্ধারন করা হয়েছে। রুটের বাহিরে কোন রকম প্রবেশ করতে পারবেনা পুর্নার্থীরা। ইতোমধ্যে রাস পুজাকে ঘিরে সুন্দরবনের খুলনা রেঞ্জের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, রাশ পুজা উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। স্টেশন কর্মকর্তা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রাস পুজা শুরুর আগে থেকে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোন হয়রানী ছাড়াই সুন্দরবনে প্রবেশ করতে পারবে পুর্নার্থীরা।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নসের মোহসীন হোসেন বলেন, এ বার রাস পুজায় নির্বঘ্নে  যাতে র্তীথ যাত্রীরা যেতে পারেন তার জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবন বন বিভাগের অভিযান পরিচালনা করার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তা ছাড়া তিনি সার্বক্ষনিক তদারকিতে থাকবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব সহ নৌ-বাহিনীর সদস্যরাও টহল কার্যক্রমে অংশ গ্রহন করবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর