1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সুন্দরবনের ঐতিহ্য বাঘ সংরক্ষনে সকলকে এগিয়ে আসতে ……উপমন্ত্রী হাবিবুন নহার

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭০ বার পঠিত
koyra-3571

কয়রা (খুলনা) প্রতিনিধি::


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন সুন্দ‌রবন‌কে ভা‌লবাস‌তে হ‌লে প্রতি‌টি গাছ ও প্রাণিকে ভালবাসতে হ‌বে। বাঘ সুন্দ‌রবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন ক‌রে থাকে। যে কারনে বাঘকে রক্ষা কর‌তে হ‌বে। সুন্দরবনে বন‌্য শুকুর ও হ‌রিণ পর্যাপ্ত থাক‌লে বাঘ এলাকায় আ‌সে না। বাঘ খা‌দ্যের অভাব না হ‌লে বন ছে‌ড়ে লোকাল‌য়ে যায় না। বাঘ সুরক্ষায় আমা‌দের এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। এ জন্য মান‌সিক উন্ন‌তির দরকার আ‌ছে। সুন্দরব‌নের উপর নির্ভরশীলতা কমিয়ে জেলেদেরকে অন্য পেশায় নিয়োজিত করতে হবে।

সারা দে‌শ উন্নত হ‌চ্ছে, আপনারা কেন এখনও জে‌লে থাক‌বেন? পেশা বদলা‌তে হ‌বে, সন্তান‌দের লেখা পড়া শিখিয়ে অ‌নেক কিছু করার মত কাজ র‌য়ে‌ছে তা করার সুযোগ করে দিতে হবে। সুন্দরবনে বিশ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে জন সচেতনতা গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

গতকাল ২০ অক্টোবর বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশন চত্বরে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সমন্বয়ে বাঘ সংরক্ষনে সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড.আবু নাসের মোহসীন হোসেন।

বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পুর্ব বিভাগের (ডিএফও) কাজী মুহাঃ নুরুল করিম, খুলনা ডি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) এজেডএম হাছানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউছুফ আলী,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ, সিপিজি সদস্য মোঃ সাইফুল ইসলাম, ভিটিআরটি সদস্য লুৎফর রহমান প্রমুখ।

এর আগে প্রধান অতিথি কালাবগী ইক্যুট্ররিজম কেন্দ্র ও হায়াতখালী বন টহল ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর