1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক ডুমুরিয়ায় ঘেরে বাগদা চিংড়ির মড়ক, মৎস্য বিভাগের জরুরী পরামর্শ কয়রায় জোরপুর্বক জমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরার বকচরায় মৎস্য ঘেরের মাছ লুট,  বিষ প্রয়োগ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন  মিরকাদিমে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক

সুন্দরবনের শ্যামনগর এলাকায় দস্যুদের গুলিতে ষাটোর্ধ্ব কাঁকড়া শিকারী আহত!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত
16254
বিশেষ প্রতিনিধি:


সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর এলাকায় বনদস্যুদের ছোড়া গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মান্দার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এ দিন সকালে উল্লেখিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল আকস্মিক সেখানে উপস্থিত হয়ে জেলে ও কাঁকড়া শিকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক অন্য সহযোগী জেলে ও কাঁকড়া শিকারীরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতের উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। এতে জেলে ও বনজীবীদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক দীপ্ত নিউজ’কে জানান, ঘটনারদিন বেলা আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর