1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১

সুশিক্ষার জন্য দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হয়েছে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১০ বার পঠিত
খুলনা প্রতিনিধি:


শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। ভালো পরিবেশ তাদের স্কুলে আসার আগ্রহ বাড়ায়। এজন্য দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ আগস্ট) বিকেলে খুলনার গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিবছর জানুয়ারির এক তারিখেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। গরীব শিক্ষার্থীরা যাতে সহজে লেখাপড়া করতে পারে এজন্য উপবৃত্তি চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকারের আমলেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে সেবার মান উন্নত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। বিনামূল্যে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ প্রদান করা হচ্ছে। এসময় শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে প্রত্যেককে কাজ কারার আহবান জানান প্রতিমন্ত্রী।
গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এসএম খসরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী গৌতম সরকার বক্তব্য রাখেন।
এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হাসিনা পারভীন।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে একতলা ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৯৫ লাখ টাকা। পর্যায়ক্রমে এই ভবনটি ছয়তলা পর্যন্ত বর্ধিত করা হবে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দৌলতপুর নতুন রাস্তার মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর